বুধবার ৪ নভেম্বর ২০২৬

কী কারণে ব্রাজিলের বিমানটি বিধ্বস্ত হলো?

কী কারণে ব্রাজিলের বিমানটি বিধ্বস্ত হলো?বিমান নিয়ন্ত্রক পালামাসের দেওয়া তথ্যমতে, বলিভিয়ার ভিরু ভিরু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কী কারণে এ দুর্ঘটনা তা পরিষ্কার করে বলতে না পারলেও দুর্ঘটনা স্থানের ছবিতে দেখা যাচ্ছে, বিমানের বিধ্বস্ত অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। বিধ্বস্ত অংশে শাপেকোয়েন্সের লোগো লেপটে থাকতে দেখা গেছে।

মেডিলিনের মেয়র ফেডেরিকো গুটিয়েরেজ এক টুইটে জানিয়েছেন, এখানে দেখার মতো বিষয় হলো- এ দুর্ঘটনায় কিছু প্রাণের রক্ষা হয়েছে। এটিই সবচেয়ে বড় বিষয়। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আবহাওয়া ও বাতাসের গতি:
সিএনএনের আবহাওয়াবিদ মাইকেল গাই স্যাটেলাইট চিত্র থেকে জানিয়েছেন, দুর্ঘটনার আগের ১২ ঘণ্টায় এ অঞ্চলে থেকে থেকে বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। তবে বড় ধরনের কোনো ঝড় হয়নি। থেকে থেকে বজ্রঝড় ও পাহাড়ি অঞ্চল থেকে বাতাস প্রবাহিত হওয়ায় বাতাসের গতি উন্মাতাল হয়ে থাকতে পারে।

হোস মারিয়া করদোভা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে শুধু স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব। কলম্বিয়ার বিমান বাহিনী ঘটনাস্থলে বিমানযোগে পৌঁছাতে পারেনি।

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার ফুটবল প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার ফাইনালে বুধবার কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাশনালের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল শাপেকোয়েন্সের। কিন্তু তা আর হলো না। ম্যাচ জিতলে বিজয়ীর বেশে দেশে ফিরতেন খেলোয়াড়রা। কিন্তু এখন লাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের।

আরও পড়ুন