বুধবার ৪ নভেম্বর ২০২৬

করদাতাদের জন্য রাত ৮টা পর্যন্ত সব ব্যাংক খোলা

করদাতাদের জন্য রাত ৮টা পর্যন্ত সব ব্যাংক খোলাদেশের সব তফসিলি ব্যাংক মঙ্গলবার ও বুধবার রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

করদাতাদের আয়কর জমাদানের সুবিধার জন্য মঙ্গলবার বিকেলে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করদাতাদের আয়কর প্রদানের সুবিধার জন্য চালান বা পে-অর্ডার সুবিধা চালু রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা সাপেক্ষে ওই দুই তারিখ রাত আটটা পর্যন্ত সব তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৬-১৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর প্রদানের শেষ দিন ৩০ নভেম্বর।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *