বুধবার ৪ নভেম্বর ২০২৬

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চে আগুন

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চে আগুনপূর্ব সুন্দরবনের হারবাড়িয়া পর্যটন কেন্দ্রে একটি পর্যটকবাহী লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটেনি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সুন্দরবন হলিডে ট্যুরসের আয়োজনে ২৬ জন পর্যটক নিয়ে এমভি পেলিক্যান‍-১ নামের লঞ্চটি খুলনা থেকে সুন্দরবনের হারবাড়িয়া পর্যটন কেন্দ্রে যায়।

ওই লঞ্চের মালিক মো. বাবু জানান, যাত্রীদের নামিয়ে লঞ্চটি তীরে ভেড়ানো ছিল। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ লঞ্চে আগুনের সূত্রপাত হয়। এ সময় লঞ্চে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। অপর একটি লঞ্চ পাঠিয়ে পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন