বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি বহাল আপিলে

মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি বহাল আপিলেসাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনের মৃত্যুর ঘটনায় হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসির আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন- শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিন আসামির আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ বুধবার সকালে এই রায় ঘোষণা করে। এই রায়ের ফলে এই তিন আসামির সামনে রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ পাবে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও হেলাল উদ্দিন মোল্লা।

২০০৪ সালের ২১ মে সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হন।

মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নানসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। পরে বিচারিক আদালতের দণ্ড বহাল রেখে গত ১১ ফেব্রুয়ারি এই রায় ঘোষণা করা হয়। হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হওয়ার পর আপিল করেন আসামিরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *