বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিত

প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিতঅনিবার্য কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভারত সফর স্থগিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহিদুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ডিসেম্বরের ১৮ ও ১৯ তারিখে শেখ হাসিনার ভারত সফরের কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তার উদ্বৃতি উল্লেখ করে বার্তা সংস্থা ইউএনবি জানায়, বাংলাদেশের অনুরোধের পর দুই পক্ষ সফরটি পিছিয়ে দিতে একমত হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে প্রস্তাবিত সফরটি এখন কমপক্ষে কয়েক সপ্তাহের জন্য পিছিয়ে গেছে। সফরের নতুন সময়সূচি দুই পক্ষ খুব শিগগিরই জানানো হবে।

এই সফরে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে আলোচনা করার কথা ছিল।

আরও পড়ুন