৪৯ জন বাংলাদেশিকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানায়। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে ১৬ জন মহিলা ও ১৩ শিশু।
বুধবার রাত ১টা নাগাদ চারটি ইঞ্জিন ভ্যানে ২০ জন যাত্রী কালো চাদর দিয়ে মুখ ঢেকে, কেউ আবার বোরখা পরে আসছিল চাকদহ-বনগাঁ রোড ছেড়ে নাটাবেড়িয়ার রোডের দিকে।
তখন পুলিশ ইঞ্জিনভ্যানগুলোক দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় সন্দেহ হয়। খবর পেয়ে গোপালনগর থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ২০ জন বাংলাদেশিকে অাটক করে।
থানায় নিয়ে জেরা করে পুলিশ জানতে পারে এই এলাকা দিয়ে আরও বাংলাদেশি সীমান্তের দিকে যাবে। গোপালনগর থানার ওসির নেতৃতে এলাকা জুড়ে নজর রাখে পুলিশ।
ভোর সাড়ে ৩টা নাগাদ ফের ১৩ জন বাংলাদেশিকে জাঙ্গিপুর থেকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটে নাগাদ ফের চাকদহ বনগাঁ বাসে ১৬ জন বাংলাদেশিকে আটক করা হয়।
এদের মধ্যে ৩৩ জন বাংলাদেশিকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেলে রাখার নির্দেশ দেন। বাকিদের শুক্রবার আদালতে তোলা হবে বলে পুলিশ জানান। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে ১৬ জন মহিলা ও ১৩ শিশু রয়েছে।
বনগাঁ মহকুমা পুলিশ কর্মকর্তা অনিল রায় বলেন, এই পর্যন্ত ৪৯ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। পুলিশের কাছে খবর আছে উত্তর ২৪ পরগনার সীমান্ত দিয়ে অনেক বাংলাদেশি সীমান্ত পার হওয়ার চেষ্টা করবে। ইতোমধ্যে সীমান্ত এলাকায় নজর রাখছে পুলিশ।



Leave a Reply