বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্যারিস্টার শাকিলা এখন বিএনপির রাজনীতিতে

ব্যারিস্টার শাকিলা এখন বিএনপির রাজনীতিতেবিএনপিপন্থি আলোচিত ব্যারিস্টার শাকিলা ফারজানা এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। ‘জঙ্গি অর্থায়নে অভিযুক্ত’ এ আইনজীবী জামিনে কারামুক্তির পর থেকে তার নিজ এলাকা

চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। ঢাকায় থাকলেও সপ্তাহে দুই থেকে তিন দিন তিনি হাটহাজারীতে অবস্থান করছেন। এলাকায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে নিয়মিত বৈঠকের পাশাপাশি দলীয় নানা কর্মসূচির আয়োজন করে তাতে অংশও নিচ্ছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শাকিলা ফারজানা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। চট্টগ্রামের হাটহাজারী আসনে চার দফায় সংসদ সদস্য ছিলেন সৈয়দ ওয়াহিদ।

‘জঙ্গি অর্থায়নে’র অভিযোগে গত বছরের ১৮ আগস্ট ঢাকার ধানমণ্ডি থেকে শাকিলাসহ গ্রেফতার হন তিন আইনজীবী। শহীদ হামজা ব্রিগেডের সামরিক কমান্ডার ডনের অ্যাকাউন্টে অর্থ জমা দেওয়ার অভিযোগ রয়েছে এই নারী আইনজীবীর বিরুদ্ধে। গত ৫ জুন জামিন পান এবং ৭ জুন কারাগার থেকে মুক্তি পান শাকিলা।

আইনজীবী ফোরামের ব্যানারে হাইকোর্টে রাজনীতিতে সক্রিয় থাকলেও নিজ এলাকায় বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন না ব্যারিস্টার শাকিলা। এবার কারাগার থেকে বের হওয়ার পর এলাকায় পুরোদমে দলীয় কর্মকাণ্ডে মনোনিবেশ করছেন তিনি।

শাকিলা ফারজানা বলেন, ‘দলের জন্য আমার বাবা সৈয়দ ওয়াহিদুল আলমের ত্যাগ ও অবদান অপরিসীম। এর আগেও চার দফায় নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি নির্বাচনে গেলে হাটহাজারী আসনে দল থেকে প্রথমে তাকেই মনোনয়ন দেওয়া হবে; কিন্তু তিনি অসুস্থ। তাই এলাকায় তার অবস্থান ধরে রাখতে আমি কাজ করছি। এ ছাড়া দলের জন্য এলাকায় কাজ করতে বিএনপির হাইকমান্ডেরও নির্দেশনা রয়েছে।’

আরও পড়ুন