বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিলেটের ডিসিসহ ৩ কর্মকর্তাকে সম্পদের হিসাব দিতে নোটিশ

সিলেটের ডিসিসহ ৩ কর্মকর্তাকে সম্পদের হিসাব দিতে নোটিশসিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. জয়নাল আবেদীনসহ তিন কর্মকর্তাকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বিকেলে দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল এ নোটিশ দেন।

সম্পদের হিসাব চেয়ে ডিসি ছাড়াও নোটিশ দেওয়া হয়েছে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (এনডিসি-নেজারত) তানভীর আল নাসীফকে।

নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করে দুদক-সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল জানান, ১৮ ডিসেম্বরের মধ্যে তাদেরকে সম্পদের তথ্য প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, সিলেট নগরীর উপশহর এলাকার মুজিবুর রহমান নামের এক ব্যক্তি সিলেটের ডিসি, এডিসি ও এনডিসির বিরুদ্ধে দুদকে অভিযোগ দেন। তাদের বিরুদ্ধে হাটবাজার, পাথর কোয়ারি, জলমহাল ইজারা দেওয়ার নামে অবৈধ সম্পদ অর্জন, এলআর ফান্ড ও সিলেট সার্কিট হাউজের টাকা লুটপাটের অভিযোগ করেন ওই ব্যক্তি।

এর প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে তাদেরকে সম্পদের বিবরণী দিতে নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন