বুধবার ৪ নভেম্বর ২০২৬

চলচ্চিত্রে নামছেন স্পর্শীয়া

sporshia-cinemaজনপ্রিয় মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়াকে এবার বড়পর্দায় দেখতে পাবেন দর্শক। প্রথমবারের মতো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলচ্চিত্রের নাম ‘বন্ধন’। এটি পরিচালনা করবেন অনন্য মামুন।

স্পর্শীয়া বলেন, ‘বন্ধনের গল্পটা দারুণ। আমার চরিত্রে অভিনয় করার সুযোগ রয়েছে। তাই চলচ্চিত্রটি করতে রাজি হয়েছি।’

পরিচালক অনন্য মামুন বলেন, “বন্ধন ছরির গল্প আমি নিজেই লিখেছি। ছবির গল্পে আমার প্রিয় একটি চরিত্রের নাম ‘বৃষ্টি’। বৃষ্টি চরিত্রের জন্য স্পর্শীয়াকে আমার পারফেক্ট মনে হয়েছে। তাই স্পর্শীয়া ছাড়া আর কাউকে ভাবতে পারিনি। আশা করছি, বড়পর্দায় নতুন রূপে স্পর্শীয়াকে দেখতে পাবেন দর্শক।”

‘বন্ধন’ ছবিতে স্পর্শীয়া ছাড়াও আরো অভিনয় করবেন শিপন, সাঞ্জু জন, তানিয়া, এ্যানি প্রমুখ।

ছবির শুটিং আগামী ২৯ ডিসেম্বর পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে করা হবে বলে জানান পরিচালক অনন্য মামুন।

অর্চিতা স্পর্শীয়া নাটকে অভিনয় করে যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর মডেল হয়েও আলোচিত হয়েছেন তিনি। এবার অপেক্ষা করার পালা। বড়পর্দায় দর্শকের মন স্পর্শীয়া জয় করতে পারবেন তো?

আরও পড়ুন