মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

মোদিকে ন্যাড়া করে কালি দিতে পারলে পুরস্কার ঘোষণা মুসলিম নেতার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথার চুল কেটে ন্যাড়া করে গায়ে-মুখে কালি লাগিয়ে দিতে পারলে নগদ ২৫ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে।

শনিবার রীতিমতো সংবাদ সম্মেলন করে এমন ফতোয়া জারি করে অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম।

ভারতে নোট বাতিল ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ও আন্দোলনকে সমর্থন করে কলকাতা প্রেসক্লাবে এমন ফতোয়ার কথা জানিয়ে দিলেন ফোরামের নেতা কলকাতার ঐতিহ্যবাহী টিপু সুলতান মসজিদের ইমাম মাওলানা রহমান বরকতি।

মাওলানা রহমান বরকতি বলেন, নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে ভারতের সাধারণ মানুষদের চরম সমস্যার মধ্যে ফেলে দিয়ে মহাপাপ করেছেন নরেন্দ্র মোদি। সেই পাপের শাস্তি হিসেবে এদিন নরেন্দ্র মোদির বিরুদ্ধে এমন ফতোয়ার কথা বলেন তিনি।

বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিপু সুলতান মসজিদের শাহি ইমাম। আজ এই ঘোষণার সময় তাঁর পাশে ছিলেন তৃণমূলের সংসদ সদস্য ইদ্রিস আলী।

শাহি ইমামের এমন ফতোয়া বাস্তবে কতটা কার্যকর হওয়া সম্ভব, তা নিয়ে সংশয় থাকাটাই স্বাভাবিক। এই ফতোয়া ঘিরে বিভিন্ন মহলে উঠেছে নানা প্রশ্নও।

তবে আজ শাহি ইমাম সাফ জানিয়ে দেন, মোদিকে হটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে অধিকাংশ মানুষ দেখতে চান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *