ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় তথ্য প্রযুক্তি আইনের মামলায় দুই আনসার সদস্যকে গ্রেফতার করেছে মংলা থানা পুলিশ। বৃহস্প্রতিবার সন্ধ্যায় মংলা বন্দর জেটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- লক্ষন কুমার মন্ডল(২৬) ও রমেশ রায়(২৫)।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন “কোন এক সময়ে আনসার রমেশ রায় ও লক্ষণ কুমার মন্ডল ‘পার্থ সারথী বাসুদেব শ্রীকৃষ্ণ’ নামের একটি ব্লগ থেকে ইসলাম ধর্ম অবমাননা হয় এমন উষ্কানী মূলক ব্যাঙ্গার্থক কথা তাদের নিজ নিজ ফেসবুকে শেয়ার করেন।
ব্যাপারটি বৃহস্পতিবার সকালে অন্য মুসলিম আনসারদের নজরে আসে। এরপর উত্তেজনা সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় পুলিশ তাদের (দুই আনসারদের) আটক করে।
ওসি আরো জানান “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই আনসার তাদের দোষ স্বীকার করেছেন। রাত সাড়ে ৮টায় উপজেলা আনসার ভিডিপি এর কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আরিফা খাতুন বাদী হয়ে তাদের বিরদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে (৫৭) ২ ধারায় করেছেন।
শুক্রবার সকালে রমেশ রায় ও লক্ষণ কুমার মন্ডলকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।
পুলিশ জানায়, দুই আনসার সদস্য মংলা বন্দরের নিরাপত্তা বিভাগে দীর্ঘ প্রায় দেড় বছর চাকুরি করছেন। তারা তাদের ফেসবুক আইডিতে ইসলাম ধর্ম, পবিত্র কুরআন ও পবিত্র কাবা ঘর নিয়ে উসকানিমূলক মন্তব্য করেন। এ বিষয়টি সহকর্মী আনসার সদস্যদের নজরে আসে। বেশ কয়েক দিন আগে তাদের ফেইবুক পেজের মন্তব্যটি প্রকাশ হলে মুসলিমদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে সহকর্মী আনসার ও বন্দরের কর্মচারীদের সঙ্গে ওই দুইজনের বাকবিতণ্ডা হয়।
পরে জনরোষের মুখে মংলা বন্দরের নিরাপত্তা কর্মীরা অভিযুক্ত দু’ আনসার সদস্যকে নিজেদের জিম্মায় নেয়। বিষয়টি বাগেরহাট জেলা আনসার কর্মকর্তাকে অবহিত করার পর বিকালে দু’জনকে মংলা থানা পুলিশে সোপর্দ করা হয়।
মংলা থানার ওসি লুৎফর রহমান জানান, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় জনরোষের মুখে পড়া দু’ যুবককে পুলিশ আটক করে।
পুলিশ আরও জানায়, আটক ওই দু’ অনসার সদস্যের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। মংলা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।



Leave a Reply