বুধবার ৪ নভেম্বর ২০২৬

নাতি কোলে নিয়ে গ্রামের রাস্তায় রিকশা-ভ্যানে শেখ হাসিনা

27-01-17-pm_tongipara-12চলেছে রিকশা-ভ্যান। কোলে এক নাতি। পেছনে নাতনি। ভাগ্নে ও ভাগ্নে বউকে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে ঘুরছেন নিজ গ্রামের বিভিন্ন এলাকা। গ্রামীণ পরিবেশে ফিরে গেলেন যেন সেই শৈশবে। ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন স্বতঃস্ফূর্ত ছবি রীতিমতো ‘হাতে হাতে’ ঘুরছে। এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ‌্যমেও ব‌্যাপক সাড়া ফেলেছে।

শুক্রবার সকালে ঢাকায় ফেরার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মস্থান ঢাকা থেকে দেড়শ কিলোমিটার দূরের অজ পাড়া গাঁ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্যানে চেপে নিজ এলাকা এভাবেই ঘুরে দেখলেন শেখ হাসিনা।  এ সময় তাঁর সঙ্গে ছিলেন বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার বিদেশীনি স্ত্রী পেপপি সিদ্দিক, মেয়ে লীলা ও ছেলে কাইয়ুজও ছিলেন।

শেখ রেহানার পুত্র রাদওয়ানের ছেলেটিকে কোলে নিয়ে হাস‌্যোজ্জ্বল শেখ হাসিনা বসেন ভ‌্যানের সামনের দিকে, অন‌্য পাশে রাদওয়ান। পেছন দিকে বসেন রাদওয়ানের  মেয়ে ও বিদেশিনী স্ত্রী। শীতের সকালে ভ‌্যানে পৈত্রিক এলাকায় রিকশা ভ‌্যানে চেপে প্রধানমন্ত্রীর এই ভ্রমণের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদেরও আশপাশেই দেখা গেছে।

বৃহস্পতিবার গোপালগঞ্জে স্কাউটদের একাদশ জাতীয় রোভারমুট উদ্বোধন করে দুপুরে টুঙ্গীপাড়ায় যান শেখ হাসিনা। শুক্রবার পৈত্রিক বাড়িতে নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গেই সময় কাটান তিনি। দলীয় কিংবা সরকারি কোনো কর্মসূচি তার নেই। বোন শেখ রেহানার ছেলের পরিবারের সদস‌্যদের নিয়ে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধে যান শেখ হাসিনা। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সমাধি সৌধ থেকে খানিকটা দূরে নিজেদের নতুন বাড়িতে যান তিনি। ওই সময়ই তিনি রিকশাভ‌্যানে ওঠেন বলে তার পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী ‘এসএসএফ’ সদস্যরা তাকে গাড়িতে যেতে অনুরোধ করলেও তিনি রিকশা ভ্যানে যাওয়ার আগ্রহ দেখান। নতুন বাড়িতে কিছুক্ষণ থেকে পুরানো বাড়িতে ফিরে আসেন তিনি। দুপুরের খাবার খান সেখানেই।”

শুক্রবার বিকালে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ফেরেন।

আরও পড়ুন