বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাব্বিরকে মাঠেই হুমকি-গালি দিলেন ইশান্ত

ক্রিকেট ভদ্র লোকের খেলা। কিন্তু ক্রিকেটার সুলভ যে আচরণ তা দেখা গেল না ভারতের পেসার ইশান্ত শর্মার মধ্যে। মাঠেই বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমানকে গালি ও হুমকিই দিলেন এ ডান-হাতি পেসার। এদিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টেও দৃষ্টিকটূ আচরণ করেছেন ভারতীয় অধিনাক বিরাট কোহলি।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে মাঠে লেখে বাংলাদেশ। ঘটনার সূত্রপাত সোমবার টাইগারদের দ্বিতীয় ইনিংসে। শেষ দিনের ব্যাট করতে মাঠে নামে টাইগাররা।

বাংলাদেশ দলের বিপর্যয়ে হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। দুজনে ভালোভাবেই ভারতের বোলারদের মোকাবেলা করছিলেন। আর তাতেই মনে হল ভারতের বোলাররা যেন খেলার পাশাপাশি মনঃস্তাত্বিক যুদ্ধে নেমে পড়লেন।

লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারে স্ট্রাইকিং প্রান্তে ছিলেন সাব্বির। দ্বিতীয় ওভারে ভারতের অধিনায়ক বিরাট কোহলি দায়িত্ব তুলে দেন ইশান্ত শর্মার হাতে।

ওভারের তৃতীয় বলে অফ স্টাম্পের বাইরের হলকা বাউন্স করা বলটি ভালোভাবেই মোকাবেলা করেন সাব্বির রহমান। কিন্তু সেটা পছন্দ হয়নি পেসার ইশান্তের।

নিজের তর্জুনি আঙুল তুলে মুখে নিয়ে সাব্বিরকে চুপ করত বলেন। যদিও ভিডিও ফুটেজে সাব্বিরকে কোনো কথাই বলতে দেখা যায়নি। এছাড়াও সাব্বিরকে উদ্দেশ করে বিড়বিড় করতে থাকেন ইশান্ত।

ইশান্ত শর্মা যে সাব্বিরকে গালি দিয়েছেন সেটা ভিডিও ফুটেজ থেকে স্পষ্টই বোঝা যায়। ইশান্ত শর্মার ওই অখেলোয়াড়সুলভ ভঙ্গিটা বার বার টিভি রিপ্লেতে দেখানো হয়।

ইশান্ত শর্মা অবশ্য সেশনে নিজের তৃতীয় ওভারেই সাব্বিরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। সাব্বির ২২ রান করে আউট হন।

ম্যাচ চলাকালে এমন অখেলোয়াড়সুলভ আচরণের শাস্তির বিধান রয়েছে আইসিসিতে। যদি ফিল্ড আম্পায়াররা এবং টিভি আম্পায়ার ম্যাচ রেফারির কাছে ইশান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাহলে শাস্তি পেতে হবে এই পেসারকে।

আম্পায়ারের সঙ্গে কোহলির দৃষ্টিকটু আচরণ: ভারতের অধিনায়ক বিরাট কোহলি খুবই বদমেজাজি তা সবারই জানা। তার আচরণগত সমস্যা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টেও দৃষ্টিকটূ আচরণ দেখা গেল কোহলির। তার এমন আচরণের শিকার ফিল্ড আম্পায়ার জয়েল উইলসন।

ওয়েস্ট ইন্ডিজের এই আম্পায়ারের সঙ্গে রীতিমতো রাগ ঝাড়লেন কোহলি। তবে আম্পায়ার বলে কথা। তার সিদ্ধান্ত তো মানতেই হবে।

দ্বিতীয় ইনিংসে শেষ দিনের প্রথম সেশনে ব্যাট করছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন সাব্বির রহমান এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

দুজনেই ভালোভাবেই ভারতের বোলারদের খেলে যাচ্ছিলেন। নিয়মানুযায়ী প্রতি সেশনে দুই ঘণ্টা খেলার কথা। এই দুই ঘণ্টায় সাধারণত ৩০ ওভার খেলা হয়ে থাকে।

তবে ওই সেশনে ৩২ ওভার ব্যাট করে বাংলাদেশ। ২ ঘণ্টা সময়ও শেষ হয়। কিন্তু বিরাট কোহলি আরও কয়েক ওভার বল করতে চেয়েছিলেন।

এ নিয়ে আম্পায়ার উইলসনের সঙ্গে কথাও বলতে দেখা গেছে। তবে উইলসন রাজি হননি। এসময় বিরাট কোহলি তার হাতে থাকা বলটি উইলসনের দিকে একটু রাগান্বিত হয়েই ছুঁড়ে মারেন। পরে রাগান্বিত অবস্থায় সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন কোহলি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *