বুধবার ৪ নভেম্বর ২০২৬

দু’বছরে এক হাজার পুরুষের শয্যাসঙ্গীনী!

deepti-sulবাবা, মায়ের সঙ্গে বনিবনা না হওয়ায় ১৪ বছরের এক কিশোরী বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল তিন বছর আগে। রাস্তায় ঘুরতে ঘুরতে পড়ে এক কুচক্রের খপ্পরে। তারাই কিশোরীটিকে নিয়ে গিয়েছিল ওই মোটেলে। যেখানে দিন নেই, রাত নেই সকলের চোখের সামনেই রমরমিয়ে চলে যৌন ব্যবসা।

অভিযোগ, একেকজন কিশোরীকে দুই বছরের মধ্যে অন্তত এক হাজার পুরুষের সঙ্গে শয্যাসঙ্গীনী হতে হয়। হতে বাধ্য করা হয়, দু’বেলা, দু’মুঠো খাওয়ার জন্য। রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে এমন হাজার হাজার কিশোরীকে ওই মোটেলে আটকে রাখা হয়। তাদের বাধ্য করা হয় মোটেলের খদ্দেরদের সন্তুষ্ট করার জন্য। উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রাস্তার পাশের একটি মোটেল- ‘রুজভেল্ট ইন’-এ এই ব্যবসা চলছে রমরমিয়ে। সকলের চোখের সামনেই। সম্প্রতি ওই কিশোরী একটি মামলা দায়ের করেছেন ওই মোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

মোটেলের মালিক যজ্ঞ পটেল বলেছেন, ‘মামলার নথিপত্র এখনও হাতে পাইনি। তবে আমরা খদ্দেরদের শুধু ঘর ভাড়া দিই। আর বড় কোনো গন্ডগোল হলে তাঁদের মোটেল ছেড়ে দিতে বলি। ’

আমেরিকার ‘ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং হটলাইন’ জানাচ্ছে, ২০০৭ থেকে ২০১৫ সালের মধ্যে হোটেল ও মোটেলগুলিতে এমন যৌন ব্যবসার ১ হাজার ৪শ’ ২৪টি ঘটনা নথিভুক্ত হয়েছে। যার শিকার হয়েছেন ১ হাজার ৮শ’ ৬৭ জন কিশোরী।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *