মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশে রোজা শুরু রোববার থেকে, সেহেরি শনিবার রাতে

ramadan_new_moon_48রমজানের চাঁদ শুক্রবার দেখা না যাওয়ায় আগামী রবিবার থেকে রোজা শুরু করবেন বাংলাদেশের মুসলমানরা। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় শনিবার রাত ৩টা ৪১ মিনিট এবং ইফতার রবিবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে। একই সঙ্গে শনিবার রাতেই এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবির নামাজ।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই মাসে সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলিম সম্প্রদায়। সেক্ষেত্রে ২৬ জুন বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *