বুধবার ৪ নভেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের বেতন ২০ তারিখে

নিজস্ব প্রতিবেদক:  অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে মঙ্গলবার জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে-

“পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, অধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতাদি এবং দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জুন মাসের পেনশনের টাকা ২০ জুন পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

অর্থ মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি ২০১৭ অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ জুন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতাদি এবং দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জুন মাসের পেনশনের টাকা ২০ জুন দেয়া হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হিসাব মহা-নিয়ন্ত্রক এবং কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্সকে চিঠি দেয়া হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *