বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের সঙ্গে বিরাট কোহলির বিরাট অসভ্যতা

।স্পোর্টস করেসপন্ডেন্ট, বার্মিংহাম থেকে।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গে অসভ্যতা করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের খেলোয়ারদের প্রতি নানা ভাবে শারীরিক অঙ্গভঙ্গি করে ‘স্লেজিং’ করছিলেন। ৩৫.২ ওভারে মুশফিকুর রহিমের আউটের পর বিরাট কোহলি ক্রিকেট মাঠে বাজে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি খুব কদর্য ভাবে জিহ্বা বের করে মুশফিককে ভেঙচি কাটেন। খুবই উৎকট এবং বাজে দেখতে এই ভেঙচি ক্রিকেটের সৌন্দর্যকে কালিমায় ঢেকে দেয়।

শুধু এজবাস্টনের দর্শক নন, টেলিভিশন ক্যামেরার মাধ্যমে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষ বিরাটের ওই বিরাট জিহ্বা দেখে লজ্জায় মুখ লুকিয়েছেন।

আরও পড়ুন