বিশেষ প্রতিনিধি: সুইডেনের রাজধানী স্টকহোম সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রটোকল ভেঙ্গে অন্যরকম নজির স্থাপন করলেন।
সুইডেন সফররত প্রধানমন্ত্রী নির্ধারিত একটি কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় গাড়ি থেকে নেমে মূল অনুষ্ঠানের স্থলে না গিয়ে তিনি হঠাৎ করে প্রবাসীদের কাছে চলে আসেন এবং কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল ভেঙ্গে প্রবাসীদের কাছে আসার এই পুরো ঘটনাটি সেখানে উপস্থিত একজন প্রবাসী তার মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করেন।
ওই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
প্রধানমন্ত্রীর এভাবে প্রবাসীর কাছে যাওয়ার প্রশংসা করেন অনেকেই। তবে নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন।
https://youtu.be/tmjn1DiUd5Y


