ন্যাশনাল ডেস্ক: ৫৫ বছর বয়সী এক বিধবার সঙ্গে ৬৫ বছরের এক বৃদ্ধকে আপত্তিকর অবস্থায় আটক করে বিয়ে করিয়ে দিয়েছে এলাকাবাসী।
টাঙ্গাইলের একটি ইউনিয়ন পরিষদ হল রুমে শুক্রবার রাতে ঘটনাটি ঘটে।
চার সন্তানের জনক ওই বৃদ্ধের একই এলাকার তিন সন্তানের জননী বিধবার সঙ্গে পরকীয়া ছিল বলে জানা গেছে।
বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেকড়া পূর্বপাড়া গ্রামের মো. বক্কর আলীর সঙ্গে একই গ্রামের ওই বিধবার ৬/৭ মাস ধরে পরকীয়া চলে আসছিল।
শুক্রবার বিকালে তারা দুয়াজানী গ্রামের দত্তর কাঠ বাগানে আসে। সেখানে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদেরকে আটক করে। পরে রাতে ইউনিয়ন পরিষদ হল রুমে সালিশ বৈঠক হয়।
সালিশে উভয়ের সম্মতিতে ৫ লাখ টাকা দেন মোহর ধরে দুজনকে বিয়ে করিয়ে দেয়া হয় বলে জানান ওই ইউপি চেয়ারম্যান।




Leave a Reply