বুধবার ৪ নভেম্বর ২০২৬

মসজিদে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা হুজুরের

মৌলভীবাজার সংবাদদাতা: আট বছরের এক ছাত্রীকে মসজিদে ধর্ষণের চেষ্টা করেছেন হুজুর। মৌলভীবাজার কুলাউড়া উপজেলার কমর্ধা ইউনিয়নের পূর্ব ফটিগুলী জামে মসজিদের ঘটনা। ওই ছাত্রীর চিৎকারে তার সহপাঠিরা এগিয়ে গেলে সটকে পড়েন অভিযুক্ত ক্বারী ও ওই মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল আহমদ। পরে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য কোনো সুরাহা না করে ওই ক্বারীকে মসজিদ থেকে বিদায় করে দেন কর্তৃপক্ষ।

 

বিষয়টি জানাজানি হলে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ভুক্তভোগীর পরিবার অসহায় হওয়ায় আইনি ব্যবস্থা নিতে পারছেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে দারুল ক্বেরাত কর্তৃপক্ষ ও স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।

 

ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার ১১ জুন ভোরে ক্বেরাত সেন্টারে কুলাউড়ায় উপজেলার কমর্ধা ইউনিয়নের পূর্ব ফটিগুলী মসজিদ পড়তে যায় ওই ছাত্রী (৮)। এ সময় ছাত্রছাত্রী উপস্থিতি কম থাকায় রুমে নিয়ে কৌশলে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় মাওলানা মোজাম্মেল আহমদ। বিকেলে ওই ছাত্রী তার মাকে গিয়ে ঘটনাটি জানালে লোকলজ্জায় মা বিষয়টি গোপন রাখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ নিয়ে কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

আরও পড়ুন