বিনোদন প্রতিবেদক: আগের দুই স্বামীকে তালাক দিয়ে এবং অভিনয়কে বিদায় জানিয়ে বেশ কিছুদিন আগেই দেশ ছেড়ে গেছেন অভিনেত্রী ও চিত্রনায়িকা রোমানা। সেখানে করেছেন তৃতীয় বিয়ে। এসব তো অনেকেরই জানা। কিন্তু আমেরিকায় কেমন চলছে অভিনেত্রী রোমানার সংসার?
বিয়ে হয়েছে এখন প্রায় দুই বছর হতে চললো তাদের। কথা অনুযায়ী অভিনয়কে চিরবিদায় জানিয়েছেন রোমানা। মাঝখানে শুধু অভিনয়ই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এই তারকা। তবে হুটহাট করে ছবিতে চলে আসতেন রোমানা। এই ঈদেও আরেক অভিনেত্রী মোনালিসার সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে তাকে। কিন্তু তিনি তারকাজগত ছেড়ে সংসারে মনোযোগী হয়েছেন।
কেমন চলছে তার সেই সংসার? আমেরিকা থেকে ঘনিষ্ঠ কিছু সূত্র জানিয়েছেন, বেশ ভালোই আছেন রোমানা। সংসার নিয়ে অনেক খুশি। এখন অপেক্ষা শুধু দুই থেকে তিনজন হওয়ার।
ফেসবুকে বেশ কিছু ছবি দেখেও বোঝা যায় যে তাদের সংসার চলছে বেশ। কিন্তু অভিনয়কে তো বিদায় জানিয়েছেন। তাই বলে কি দেশে ফিরবেন আর কখনও? প্রশ্নটা থেকেই গিয়েছে তার ভক্তদের মনে।
প্রসঙ্গত, এর আগে আরো দু’বার বিয়ে হয়েছে রোমানার। প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন তিনি। পরে সে বিয়ে ভেঙে গেলে সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীর সঙ্গে ঘর বাঁধেন রোমানা। সে বিয়েও টিকেনি। এরপর তৃতীয় বিয়ে করেন তিনি।
২০১৫ সালের ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিইউয়র্কের নদী তীরবর্তী ওয়ার্ল্ড স্পেয়ার মেরিনা হলে মডেল অভিনেত্রী রোমানা ও ব্যবসায়ী এলিন রহমানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ওই বিয়ের আনুষ্ঠানিকতায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন তারকারা অংশ নেন। এসময় রোমানার বাবা, মা, ভাইসহ অন্যান্য বন্ধু-বান্ধব ও স্বজন ছাড়াও রোমানার স্বামী এলিন রহমানের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
রোমানা ও এলিনের প্রথম পরিচয় হয় যুক্তরাষ্ট্রেই একটি অনুষ্ঠানে ২০০৪ সালে। এরপর সেখানে মাঝে মাঝে দেখা হয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে দু’জনের মধ্যে আবারও দেখা হলে এলিন রহমানের মায়ের আগ্রহে পারিবারিকভাবেই দুজনের বিয়ের সিদ্ধান্ত হয়।




Leave a Reply