মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

সিগারেটের দাম নির্ধারণ করে দিল সরকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ আদেশে সিগারেটের দাম নির্ধারণ করা হয়েছে। জাতীয় সংসদে পাস হওয়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আলোকে এ দাম নির্ধারণ করা হয়।

এ আদেশের মাধ্যমে দেশি ও বিদেশি ব্র্যান্ডের সিগারেটের আলাদা মূল্যস্তর নির্ধারিত হলো। যা দেশীয় সিগারেট কোম্পানিগুলোর দীর্ঘ দিনের দাবি ছিল।

আদেশে বলা হয়েছে, ২৩ টাকা দামের প্রতি ১০ শলাকা সিগারেট যেমন- ডারবি, পাইলট ও হলিউডের দাম ৩৫ টাকা ও অন্যান্য ব্র্যান্ডের সিগারেটের দাম ২৭ টাকা নির্ধারিত।

এ বিশেষ আদেশ চলতি অর্থবছরের (২০১৭-১৮) ১ জুন থেকে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

 o এনবিআরের আদেশ পড়তে ক্লিক করুন:

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *