মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

‘অভিনেত্রীরা নিজের ইচ্ছায় অন্যের শয্যাসঙ্গী হন’

কলকাতা সংবাদদাতা: অভিনেত্রীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন একজন অভিনেতা, যিনি আবার সংসদ সদস্যও বটে।

তার দাবি, যে সব অভিনেত্রীর চরিত্র খারাপ, তারা অন্যদের সঙ্গে বিছানায় শয্যাসঙ্গী হন। তবে সবটাই নিজের ইচ্ছায়।

ইনোসেন্ট ভারিদ থেক্কেথালা একাধারে অভিনেতা ও কেরলের বাম সমর্থিত নির্দল সাংসদ। মালয়ালম ছবির কলাকুশলীদের সংগঠনের প্রধানও তিনি।

ইনোসেন্টের দাবি, মালয়ালম ছবিতে কাস্টিং কাউচ টাউচ বলে কিছু হয় না। যা হয়, সবই অভিনেত্রীদের নিজের ইচ্ছাতেই হয়। তবে এই কাজ সবাই করেন না। যাদের চরিত্র খারাপ, তারাই এসব করে থাকেন।

কেরলের এক অভিনেত্রীর অপহরণ ও ধর্ষণ নিয়ে মালয়ালম ছবি ইন্ডাস্ট্রিতে তোলপাড় চলছে। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত দিলীপ নামের অভিনেতাকে ইতিমধ্যেই জেরা করেছে পুলিশ। এ নিয়ে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে মুখ খুলতে অস্বীকার করেন মোহনলাল, মামুট্টির মত মালয়ালম ছবির সুপারস্টাররা। ইনোসেন্টও ছিলেন সেই বৈঠকে।

 

বুধবার সে ব্যাপারে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, মালয়ালম ছবিতে কাস্টিং কাউচ প্রথা আছে কিনা। জবাবে এই সাংসাদের কড়া জবাব, সে সব দিন কবেই চলে গিয়েছে। এখন তো কোনো নারীকে ও রকম কথা বললেই তা খবর হয়ে যাবে। খোলাখুলি এ নিয়ে তারা কথা বলবে। তবে হ্যাঁ, যারা খারাপ, তারা অন্যের সঙ্গে শুতেই পারে।

তবে সাংসদের এমন বক্তব্য উড়িয়ে দিয়েছে মালয়ালম ছবির নারী কলাকুশলীদের সংগঠন।

তাদের বক্তব্য, কাস্টিং কাউচ প্রথা খুব ভালোভাবে বর্তমান। যে সব মেয়ে ছবির জগতে প্রথম পা রাখেন, তাদের সবাইকে এই সমস্যার মুখোমুখি হতে হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *