নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন আবাসিক হোটেলে ‘গোপন ডেটিং’ ঠেকাতে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে গাজীপুর সদর উপজেলার ১০টি আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর থেকে জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে চান্দনা চৌরাস্তা, হোতাপাড়া, কোনাবাড়ি ও টঙ্গী এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
অভিযানে ১০ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪৪ জন নারী ও ৫০ জন পুরুষ।
গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম জানান, গাজীপুরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪৪ জন নারী ও ৫০ জন পুরুষকে আটক করা হয়।


