বুধবার ৪ নভেম্বর ২০২৬

বুবলীর সঙ্গেই থাকছেন, অপুর সঙ্গে দেখা করলেন না শাকিব খান

বিনোদন প্রতিবেদক: রোজার ঈদের মতো এই ঈদেও স্বামী শাকিব খানের সঙ্গে দেখা হলো না ‘বউ’ অপু বিশ্বাসের। শুধু তাই নয়, ছেলে আব্রামকেও অপুর কাছে থাকতে দেননি শাকিব খান।

বিয়ের ব্যাপারটি প্রকাশ্যে আসার পর এবার ছিল জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের প্রথম কুরবানির ঈদ।

স্ত্রী অপুর সঙ্গে দেখা না হলেও একমাত্র সন্তান আব্রামকে নিয়ে ঈদ উদ্‌যাপন করেছেন শাকিব। রোজার ঈদে বাবা শাকিব লন্ডনে থাকায় তখন সন্তানের কাছে থাকতে পারেননি। তাই ঈদুল আজহার সময়টাতে সন্তানের সঙ্গেই ছিলেন।

এরই মধ্যে মঙ্গলবার রাতে নতুন সিনেমা ‘চালবাজ’-এর শুটিং করতে লন্ডন গেছেন শাকিব। সে হিসেবে এখন পর্যন্ত বাস্তব জীবনের এই জুটির কোনো দেখা হয়নি। তবে এ নিয়ে কোনো কষ্ট নেই অপুর।

বুধবার দুপুরে এই নায়িকা গণমাধ্যমকে বললেন, ‘আমি জানি না, সে কেন দেখা করেনি। আমাকে নিয়ে হয়তো তাঁর এখনো কোনো অভিমান রয়ে গেছে। আমি বিশ্বাস করি তা অবশ্যই কেটে যাবে। আমি অপেক্ষা করছি। তবে সে আমার সন্তানকে নিয়ে ভাবছে, এতেই আমার শান্তি।’

অপু জানান, ঈদের দিন শাকিবের চাচাতো ভাই মনির আব্রামকে তাঁর মায়ের বাসা থেকে শ্বশুরের বাসায় নিয়ে যান। পরে সন্তানকে আনতে সে বাসায় গেলেও স্বামী-স্ত্রী শাকিব-অপুর দেখা হয়নি।

এদিকে সোমবার রাতে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘শোবিজ টু নাইটে’র ঈদ স্পেশাল পর্বে অপু হাজির ছিলেন। তিনি সেখানে বলেন, বিয়ে করাটা তার জীবনের একটি বড় ভুল। কী কারণে? তিনি বলেন, ‘আমার পরিবারের পরিচিতিটা টিভির মাধ্যমে হয়েছে, এটা না হলেও হতে পারত। কারণ বেলা শেষে আমি একজন মানুষ। চাওয়া-পাওয়াও খুব বেশি কিছু না। আর সে কারণে কেউ যদি অনুভব করে-সে জায়গা থেকেই আমি কথাটি বলেছিলাম। ভালো-মন্দ নিয়েই তো জীবন। চলচ্চিত্রে আসা আর বিয়ে করাটা আমার কাছে ভালো-মন্দের মতোই।’

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপিকা জানতে চান ঈদে যে ছবিগুলো মুক্তি পেয়েছে সেগুলো দেখা হয়েছে কি না? অপু জানান, ব্যস্ততার কারণে তিনি এখনো ছবি দুটি দেখতে যেতে পারেননি। তবে যাবেন। উপস্থাপিকা আরও জানতে চান-এ সময়ের আলোচিত নায়িকা বুবলী কেমন করছেন? অপু বলেন, ‘বুবলী খারাপ করছে না। সময়ের ব্যাপার। যতটুকু ঘাটতি রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে।’ অপু আরও জানান, আমি চিন্তা করছি এবার আমি, শাকিব, বুবলী আর জয়-চারজন মিলে আমরা হলে গিয়ে সিনেমা দেখব। বুবলীর কোলে জয় থাকবে আর আমি শাকিবকে ধরে থাকব। মানে বুবলী জয়কে দেখাশোনা করবে। কারণ জয় তো ভারী দুষ্ট একটা ছেলে। ও শুধু শাকিবকে দেখাশোনা করবে, ছেলেকে দেখাশোনা করবে না, তা তো হবে না। আমার যখন বাচ্চা হলো- তখন তো ইন্ডিয়া ছিলাম। সে সময় ছেলের বাবাকে দেখে রাখল বুবলী। এখন যেহেতু ছেলে হয়ে গেছে, তাই ছেলেকেও দেখাশোনা করতে হবে (হাসি)।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *