নিজস্ব প্রতিবেদক: রাজধানীবাসীর কাছে সময় কাটানোর জন্য হাতিরঝিল এক দারুণ স্থান। রাতে পানির ফোয়ারার সাথে বাতির ঝমকালো আয়োজন নগরবাসীর কাছে উন্নত দেশগুলোর মত বিনোদন কেন্দ্র। কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে এই হাতিরঝিল মাদকসেবীদের কাছে রূপ নেয় এক ভিন্ন বিনোদন স্থান হিসেবে।
রাত প্রায় আড়াইটা তবুও ব্যস্তরূপে হাতিরঝিল। এক শ্রেণির মানুষের কাছে ঠিক এই সময়ই হাতিরঝিল ভিন্নমাত্রা পেয়ে থাকে। নতুন মাত্রায় যুক্ত হয় পুলিশ ও মাদকসেবীদের দৌড়ঝাঁপ।
অনুসন্ধানে দেখা যায় কীভাবে হাতিলঝিলের সৌন্দর্য্যেেক নষ্ট করা হচ্ছে। কীভাবে এই বিনোদন কেন্দ্র হয়ে উঠছে মাদকসেবীদের অভয়ারণ্য। এক পাশে মাদকসেবন চলছে ঠিক তার বিপরীতপাশে মেয়েদের মাদক সেবন। এমনকি এ আড্ডাবাজির ফাঁকে মেয়েরা মিশে যায় একদল তরুণের মাঝে।
হাতিরঝিল শুধুমাত্র তুরুণ-তরুণীদের কাছেই মাদক সেবনের স্থান হয়ে উঠেনি। সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে চাকরি করা ব্যক্তিদেরও মাদক সেবনের জন্য আটক হতে দেখা যায়।
হাতিরঝিলের এসব অপরাধ চিত্র গুরুত্বপূর্ণ হয়েছে উঠেছে তরুণদের কাছেও।
এমন একজন তরুণ বলেন, হাতিরঝিলের দুই নম্বর মহানগর ব্রিজে প্রতিদিন কিছু না কিছু দুর্ঘটনা ঘটে।
সূত্র: নিউজ২৪ টিভি
https://youtu.be/nSrjbXsg648



Leave a Reply