মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যের এলেসমেয়ার পোর্টে ঈদ পুনর্মিলনী

ফখরুল আলম, লিভারপুল (যুক্তরাজ্যে) থেকে।
প্রতিবছরের মতো এবারও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশি বংশদ্ভুতরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। বিভিন্ন কমিউনিটির ভিন্ন শ্রেণী পেশা আর মুসলিম-ননমুসলিমদের সাথে নিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঈদ পুনমিলনী পালন করেছে এলেসমেয়ার পোর্ট শহরের সকল মুসলিম কমিউনিটি।

অনুষ্টানে ভিন্ন ভিন্ন স্বাদের পিঠাপুলি ছাড়াও প্রত্যকেই নিজ নিজ স্বদেশীয় সংস্কৃতিকে উপস্থাপন করেছেন তাদের দেশের খাবারের মাধ্যমে। তাছাড়া ও বাচ্চাদের জন্যে ফেইস পেইন্টটিং, মেহেদী সহ বিভিন্ন খেলাধুলা ছিল দিনব্যাপী।

অনুষ্টানে স্থানীয় এমপি জাস্টিন মাড্ডের, মেয়র নিকোল মেরডন, কমিউনিটি ব্যক্তিত্ব এটিএম লোকমান, রহিমা আহমেদ, সোহেল আহমেদ, আবিহা ফাতেমা সাইয়্যিদ ,আবুল কাসেম নোমান, মুমিনুল মামুন সহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, স্থানীয়দের মধ্যে সৌহাদ্যেপূর্ন সম্পর্কের জন্যেই মূলত: প্রতিবছর এ ধরনের আয়োজন। অতিথিরা বলেন- এধরনের অনুষ্টানের মধ্যে সব ধরনের কমিউনটির মানুষজন মিলে একে অন্যের মধ্যে ভ্রাত্বিত্বের বন্ধন আরো সুদৃঢ হবে।

ঈদ শুভেচ্ছা আর দিনব্যাপী আড্ডার মধ্যে দিয়ে এলেসমেয়ার পোর্ট শহরের সকল কমিউনিটির লোকজন ঈদ পুনর্মিলনী অনুষ্টানটি মাতিয়ে রাখলেন।

এয়ামিনা আলীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্টিত ঈদ আনন্দ সভাটি শুরুর প্রথমেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন আনান।

অনুষ্টানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন কাউন্সিলের কাউন্সিলার এবং কমিউনিটির নেতৃস্থানীয়রা পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *