নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাষ্ট্রপতি দেখছি প্রধানমন্ত্রীর চেয়ে বেটার বলে মন্তব্য করেছেন নির্বাসিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেন, বিশ্বকে অবশ্যই ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। অশুভ শক্তি এখনো ধর্মভিত্তিক জাতি অথবা রাষ্ট্র গঠনের চেষ্টায় লিপ্ত, যা আমরা লক্ষ করি। কিন্তু বিশ্ববাসীকে ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
তসলিমা নাসরিন বলেন, অতীতে ধর্মভিত্তিকে রাষ্ট্রকে কেন্দ্র করে জাতিতে জাতিতে বহু সংঘাত হয়েছে, যুদ্ধ হয়েছে। ধর্মের নামে মনুষ্যত্ব, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ভূলুণ্ঠিত হয়েছে। আমরা এখনো প্রত্যক্ষ করছি, একটি অশুভ মহল ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো ধর্ম নয়, বরং ধর্মনিরপেক্ষতা হবে একটি জাতি ও দেশ গঠনের ভিত্তি।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখে এমন ভালো কথা তো কোনওদিন শুনিনি। বরং ইসলাম ইসলাম জপতে দেখি।
উল্লেখ্য, শনিবার রাতে তসলিমা নাসরিন তার ফেসবুক পেজে এই মন্তব্য করেন।



Leave a Reply