মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

৩০তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

বিনোদন প্রতিবেদক: এশিয়ার সবচেয়ে মর্যাদাশীল চলচ্চিত্র উৎসব ‘টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ৩০তম আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের মুক্তচিন্তার অনলাইন সংবাদপত্র নিউজওয়ার্ল্ডবিডি ডট কম। টোকিও থেকে ইউনিজাপান এই আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের বিশেষ প্রতিনিধি আরমান হোসেন টুটুলকে এই চলচ্চিত্র উৎসবে নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের প্রতিনিধিত্ব করার অনুমোদন দিয়েছেন নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের সম্পাদনা পর্ষদ। সে অনুযায়ী তার নামে এক্রিডিটেশন বরাদ্দ করেছে টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।

টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যাত্রা আজ থেকে ২৮ বছর আগে, ১৯৮৫ সালে। সেদিক থেকে এটি হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবগুলোর একটি। তবে উৎসবকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে চলচ্চিত্রানুরাগীদের কাছ থেকে যে উৎসাহ ও সাড়া মিলেছে, তাতে সন্দেহাতীতভাবেই এটি হয়ে উঠেছে এশিয়ার নেতৃস্থানীয় চলচ্চিত্র উৎসব। পুসান ও হংকং চলচ্চিত্র উৎসব নিয়ে আজকাল সংবাদমাধ্যমে যথেষ্ট আলোচনা হলেও সত্যিকার অর্থে এই দুটি’র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্যায়ে উঠে আসতে আরও কিছুটা সময় মনে হয় প্রয়োজন। সেদিক থেকে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এশিয়া মহাদেশের একটি মর্যাদাবান চলচ্চিত্র উৎসবে পরিণত হয়েছে।

১৯৮৫ সালে প্রথম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উন্মোচিত হয়েছিল তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করার মহৎ এক উদ্দেশ্য নিয়ে। এরপর ১৯৯১ সাল থেকে এটি দ্বিবার্ষিক আয়োজনের বদলে বার্ষিক চলচ্চিত্র উৎসবে রূপান্তরিত হয়, যা উৎসবের আবেদনকে আরও কিছুটা বাড়িয়ে দেয়। বছর গণনার হিসাবে এ চলচ্চিত্র উৎসবের বয়স ৩২ বছর হলেও তৃতীয় উৎসব থেকে এটা বার্ষিক উৎসবে পরিণত হওয়ায় এবার ২০১৭ সালে হচ্ছে ৩০তম আয়োজন।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের পক্ষ থেকে জাপান সরকার ও বাংলাদেশস্থ জাপান দূতাবাসকে শুভেচ্ছা জানিয়েছেন নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের প্রধান সম্পাদক ও প্রকাশক এ কে রাজু।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *