বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুশফিককে নিয়েও এবার শঙ্কা

ইনজুরির কারণে পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে পড়েছেন পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। আঘাতের কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এবার শঙ্কা মুশফিকুর রহীমকে নিয়ে। কিম্বারলিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১০ রানের হার না মানা ইনিংস খেলেন মুশফিক। তবে ম্যাচের একপর্যায়ে হ্যামস্ট্রিংয়ে টান ধরে তার।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুশফিক খেলতে পারবেন কিনা নিশ্চিত নয়। মুশফিকুর রহীমের আঘাত নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু বলেন, মুশফিকের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। এখনই এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। কেপটাউনে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে মুশফিকের প্রকৃত অবস্থা জানা যাবে। রোববার বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, ওয়ানডে সিরিজের পুরোটাতেই দেখা যাবে না মোস্তাফিজকে।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অনিশ্চিত বাংলাদেশের এ তরুণ পেসার। কিম্বারলিতে ব্যাট হাতে বাংলাদেশ দলে ‘ওয়ান ম্যান শো’ দেখতে পান ভক্ত-সমর্থকরা। ১১৬ বলে ১১০ রানের ইনিংসে মুশফিক হাঁকান ১১টি চার ও দুটি ছক্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো ফরমেটের ক্রিকেট বাংলাদেশের এটি প্রথম সেঞ্চুরি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *