বুধবার ৪ নভেম্বর ২০২৬

তারেক রহমানের ওপর ৩ বইয়ের মোড়ক উন্মোচন খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ওপর লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বইগুলোর মোড়ক উন্মোচন করেন খালেদা জিয়া। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা ও বুদ্ধিজীবীরা।

মোড়ক উন্মোচন করা তিন বই:
১. মাহাবুবুর রহমান সম্পাদিত ‘তারেক রহমান ও বাংলাদেশ’। এর প্রকাশক পারভেজ মল্লিক। ২. এম সাইফুর রহমানের লেখা ‘তারেক রহমানের রাজনীতি ও রাষ্ট্রভাবনা’। প্রকাশক হাবিবুর রহমান চাকলাদার (অপু)। ৩. ভিপি সাইফুল ইসলাম সম্পাদিত ‘দীপ্তিমান দেশনায়ক’। প্রকাশক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বগুড়া জেলা শাখা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *