মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ধর্ম অবমাননার দায়ে নাস্তিক ব্লগার (সেই ভিডিওটি সহ)

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইসলাম ধর্ম ও মহানবী মুহাম্মদ (সা.)কে অবমাননা করে ব্লগে লেখালেখি এবং ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দায়ে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা এক মামলায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইমিগ্রেশন পুলিশ জানায়, গ্রেপ্তার আসাদুজ্জামান নূর ওরফে আসাদ নূর একজন ব্লগার; নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তির অভিযোগে বরগুনার আমতলী থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি বাংলাদেশ থেকে নেপাল যাচ্ছিলেন।

বরগুনা জেলার পুলিশ সুপারি বিজয় বসাক জানান, সোমবার সন্ধ্যার পর তাকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, আসাদ নূরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে আমতলি থানায় একটি মামলা রয়েছে। শাহজালাল বিমানবন্দরে তার বিষয়ে জানিয়ে রাখা হয়েছিল। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তার নেপাল যাওয়ার খবর নিশ্চিত হয়ে সোমবার বরগুনা পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, আসাদ নূরের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে গত ১১ জানুয়ারি আমতলী থানায় তথ্যপ্রযুক্তি আইনে ওই মামলা দায়ের করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী শাখার সভাপতি মুফতি ওমর ফারুক।

মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে বলে জানান বরগুনার এসপি বিজয় বসাক।

নাস্তিক আসাদের ফেসবুকের একটি স্ট্যাটাস দেখুন (বলুন নাউজুবিল্লাহ)

https://www.facebook.com/100007018868024/videos/2035014616742481/

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *