মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

আসছে নোকিয়ার ৩টি দারুণ স্মার্টফোন

আরমান হোসেন টুটুল, স্পেশাল করেসপন্ডেন্ট: ২০১৮ সালের শুরুর দিকে নোকিয়ার নতুন তিনটি মডেলের স্মার্টফোন বাজারে আনা হতে পারে। স্মার্টফোনগুলো হলো হাইএন্ড নোকিয়া ২ ও নোকিয়া ৯ এবং মিড রেঞ্জের নোকিয়া ৭।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এ বছরের শেষের দিকে একটি হাই এন্ড এবং একটি লো এন্ড ডিভাইস বাজারে আনবে নোকিয়া। তবে নোকিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

নোকিয়ার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাথে জড়িত একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রযুক্তি বিষয়ক কয়েকটি ওয়েবসাইট জানিয়েছে, ফোন তিনটি এ বছর বাজারে আসার সম্ভাবনা একেবারেই নেই। তবে আগামী বছরের শুরুতেই এই তিনটি মডেল নিয়ে বাজারে ঝাঁপিয়ে পড়তে পারে ফিনল্যান্ডের এই কোম্পানিটি।

সম্প্রতি হাইএন্ড অ্যান্ড্রয়েড ফোনের বাজারে ধরতে নোকিয়া নিয়ে এসেছে নোকিয়া ৮ মডেলের একটি স্মার্টফোন। এই লাইনআপেরই পরবর্তী সদস্য হবে নোকিয়া ৯। অন্যদিকে নোকিয়া ৭ হতে পারে মিডরেঞ্জের বাজার ধরার জন্য নোকিয়ার গুরুত্বপূর্ণ একটি স্মার্টফোন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *