মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

৪টি সহজ উপায়ে পুরানো মোবাইল দ্রুত চার্জ হবে

আরমান হোসেন টুটুল :  নতুন ফোন কেনার পরে আমাদের সেই ফোনের চার্জিং নিয়ে সেভাবে সমস্যা পড়তে হয় না। কিন্তু ফোন একটু পুরানো হতে শুরু করলেই ফোনের ব্যাটারি চার্জ হতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তবে এমন কিছু পদ্ধতি রয়েছে, যেগুলি মানলে ফোন দ্রুত চার্জ করা সম্ভব।

ফোন একটু পুরনো হলে নিয়মিত সেটিকে আপডেট করান। এর ফলে ফোন যেমন স্লো হবে না, ফোনের ব্যাটারিও ভাল থাকবে। ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করার চেষ্টা করুন। কম্পিউটার বা ওয়ারলেস চার্জিং করলেও চার্জ হতে সময় বেশি লাগে। ফলে প্লাগ পয়েন্ট থেকে ফোন চার্জ করাই শ্রেয়।

আমাদের আজকের এই প্রতিবেদনে বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য রইলো চার্জিংয়ের সময়ে কী কী করলে ফোন দ্রুত চার্জ করা যায় সেই সম্পর্কে বিস্তারিত-

১। ফোন চার্জে বসানোর সময়ে ব্যাটারি সেভিং মোড অন করে দিতে পারেন।

২। ফোন চার্জ করার সময়ে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করে দিন। এর ফলে কলিং, ইন্টারনেট, জিপিএস সবই বন্ধ থাকবে।

৩। যেখানে ফোন চার্জ করছেন সেই জায়গাটি খুব গরম বা ঠান্ডা হলে চার্জিংয়ে বেশি সময় লাগে। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে ফোনের তাপমাত্রাও বেড়ে যায়। ফলে অত্যন্ত ধীর গতিতে ফোন চার্জ হয়।

৪। ফোন যদি অফ করে চার্জ দেন, তা হলেও সেটি দ্রুত চার্জ হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *