প্রযুক্তি ডেস্ক : ওয়ানপ্লাস ৫টি ফোন উন্মুক্তের একমাস যেতে না যেতেই নতুন এক সমস্যায় পড়েছে। এই ফোনে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, গুগল প্লে মুভিসসহ অন্যান্য ভিডিও স্ট্রিংমিং সেবার এইচডি (হাই ডেফিনেশন) ভিডিও কনটেন্ট স্ট্রিমিং হয় না। দ্য ভার্জের প্রতিবেদনে নিশ্চিত করে বলা হয়েছে, ওয়ানপ্লাস ৫টি এবং ৫ ফোন দুটিতেই এসডি রেজোলিউশনের চেয়ে উচ্চ রেজোলিউশনের কনটেন্ট স্ট্রিমিং হয় না।
বলা হয়েছে এইচডি স্ট্রিমিংয়ের জন্য প্রয়োজন ওয়াইডভাইন লেভেল ১ ডিআরএম সমর্থন। কিন্তু ওয়ানপ্লাস ৫টি ফোনে নেই এই সুবিধা বরং আছে ওয়াইডভাইন লেভেল ৩ যা কেবলমাত্র স্ট্যান্ডার্ড ডেফিনেশন স্ট্রিম করতে পারে। প্রতিষ্ঠানের একজন মুখপাত্র জানিয়েছেন, ভবিষ্যতের একটি হালনাগাদে ওয়াইডভাইন লেভেল ১ এনাবল করা হবে। তবে ঠিক কবে নাগাদ এই হালনাগাদ পাবে ব্যবহারকারীরা সে বিষয়ে তিনি বিস্তারিত কিছুই জানাননি।
ওয়ানপ্লাস ৫টি ফোনে আছে ৬ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে সাথে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন। প্রসেসরে আছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। এই ফোন- একটি ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং অন্যটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে রয়েছে।
সূত্র: দ্য ভার্জ



Leave a Reply