মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ভিভোর

কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান সিন্যাপটিক ঘোষণা দিয়েছিল, প্রতিষ্ঠানটি স্মার্টফোনের ডিসপ্লেতে নতুন ক্লিয়ার আইডি এফএস৯৫০০ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে কোনো স্মার্টফোন ব্র্যান্ড দিয়ে এই প্রযুক্তি যাত্রা শুরু করছে সে বিষয়ে কিছুই জানায়নি। তবে এবার বিশ্লেষক প্যাট্রিক মুরহ্যাড ফোর্বসের এক প্রতিবেদনে বলেন, ভিভো’র স্মার্টফোনে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

প্রতিবেদনে বলা হয়, ভিভো স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ০.৭ মিলিমিটার সিমস ইমেজ সেন্সর থাকবে ওএলইডি ডিসপ্লের নিচে। বিশ্লেষক প্রাক উত্পাদনের ভিভো স্মার্টফোন ক্লিয়ার আইডি ব্যবহার করে এটি কীভাবে কাজ করবে তা দেখিয়েছে। তিনি প্রথমে পাওয়ার বাটন প্রেস করে ফোনকে সক্রিয় করেন। এরপর ডিসপ্লেতে একটি আইকনে আঙ্গুল স্পর্শ করে ফোন আনলক করেন। মুরহ্যাড বলেন, ‘ক্লিয়ার আইডি’র অভিজ্ঞতা ছিল খুব দ্রুত এবং সহজ’।

সিন্যাপ্টিক এর দাবি, এই প্রযুক্তি ডিভাইস আনলকের ৩ডি ফেসিয়াল রিকগনিশনের চেয়েও দ্বিগুন দ্রুত। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্ক্যান করে তা ফোনের প্রসেসরে পাঠায় এবং ফোনের প্রসেসরে ভেরিফাইড হলে ডিভাইস আনলক হয়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *