বুধবার ৪ নভেম্বর ২০২৬

এলজি ভি৩০ ফোনে থাকছে ৬.২ ইঞ্চি পি-ওএলইডি ডিসপ্লে

আরমান হোসেন টুটুল, স্পেশাল করেসপন্ডেন্ট : দক্ষিণ করিয়ার প্রতিষ্ঠান এলজি একটি প্রেস রিলিজে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের ফিচার সম্পর্কে জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, তাদের আসন্ন এলজি ভি৩০ স্মার্টফোনে থাকবে ৬ ইঞ্চি পি-ওএলইডি ডিসপ্লে এবং ডিসপ্লেটি হবে প্রায় বেজেল বিহীন।

ফোনটিতে গ্যালাক্সি এস৮ অথবা আসন্ন নোট৮ এর মতো ডুয়েল এজ থাকবে। এবং ফোনের ডিসপ্লে হবে পি-ওএলইডি। অর্থাৎ ভঙ্গুর গ্লাসের পরিবর্তে এখানে ব্যবহার করা হয়েছে প্ল্যাস্টিক উপাদান। আর একারণে এই ডিসপ্লে সহজে ভেঙে যাবে না। এবং এই পি-ওএলইডি প্রযুক্তির কারণেই এই ডিসপ্লে’র এজ কার্ভ করা সম্ভব হয়েছে।

এছাড়া এলজি’র লোগোটি ফোনের ডিসপ্লের নিচ থেকে সরিয়ে ফোনের পেছনের দিকে দেওয়া হয়েছে। এলজি ভি৩০ ফোনে সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপ এবং ৪ জিবি র‍্যাম রয়েছে। আর ফোনটি ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে এবং ১৭ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *