মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্র আটক

ইবি সংবাদদাতা: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ায় ইসলামি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

ক্যাম্পাস থেকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ। তিনি বলেন, বাংলা বিভাগের প্রথম বর্ষের এই ছাত্রের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে কটূক্তি করা হয়। তাকে আটক করে থানায় আনার পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলার অনুমতি চেয়ে পুলিশ সদর দপ্তরে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বহিষ্কারসহ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আটক শিক্ষার্থীর বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *