মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন প্রবাসী সাংবাদিক ফারুক নওয়াজ

প্যারিস সংবাদদাতা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফারুক নওয়াজ খান সুমন। নিজের এলাকার প্রতি দায়বদ্ধতা ও উন্নয়নের অঙ্গীকারে তিনি প্রার্থী হবেন।

সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক নেতা এ সাংবাদিক বাংলাদেশে অবস্থানকালীন সময়ে কুটনৈতিক সাংবাদিক হিসেবে দৈনিক সংবাদ ও ভোরের কাগজে কাজ করেছেন। এর আগে ২০০৯ সালে বিশ্ব জলবায়ু সম্মেলনে সংবাদ সংগ্রহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন তিনি।

২০১১ সাল থেকে ফ্রান্সে স্থায়ীভাবে অবস্থান করা সাংবাদিক ফারুক নওয়াজ সাংবাদিকতার পাশাপাশি ফ্রান্স আওয়ামী লীগ ও ইউরোপীয়ান আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি নিজের লেখনী দিয়ে প্রবাসে বাংলাদেশের অবস্থান ইতিবাচকভাবে তুলে ধরতে ভুমিকা রাখছেন তিনি। তিনি ইউরোপের বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা।

হবিগঞ্জের চুনারুঘাটে জন্মগ্রহণকারী ফারুক নওয়াজ ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন। পাশাপাশি জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভুমিকা রেখে চলেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ফারুক নওয়াজ খান এগিয়ে থাকবেন বলে চুনাররুঘাট ও মাধবপুর এলাকাবাসী মনে করেন। নির্বাচনে তার আওয়ামী লীগের প্রার্থী হওয়ার মনোনয়ন প্রত্যাশার খবরে এরই মধ্যে তার নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *