বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইউজিসিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

নিউজ ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে।

কমিশনের প্রবেশমুখে এ ম্যুরাল স্থাপন করা হয়।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যরা ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

এসময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইউজিসি প্রতিষ্ঠার পথিকৃৎ জাতির পিতার ম্যুরাল নির্মাণের কাজ এ বছরের এপ্রিলে শুরু হয়। ১৩ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের এ ম্যুরালটি টাইলস দিয়ে তৈরি করা হয়েছে।

ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, সচিব ড. মো. খালেদ, বিভাগীয় প্রধানরা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *