বুধবার ৪ নভেম্বর ২০২৬

কুমার বিশ্বজিতের সুরে আসছে ভাইরাল হওয়া সেই সুতপার গান

বিনোদন ডেস্ক- এবার রানু মণ্ডলের মতো বাংলাদেশের সুতপা মণ্ডলও লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুতপার কণ্ঠে শোনা গিয়েছিল লতা মঙ্গেশকরের ‘যা রে যা রে উড়ে যা রে পাখি’, সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘আকাশের অস্তরাগে’ কিংবা নাহিদ নিয়াজির ‘আকাশের ওই মিটিমিটি’ গানগুলো। তার মধুর কণ্ঠ মন ছুঁয়েছে সবার।

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কোদণ্ডা গ্রামের ১২ বছর বয়সী সেই সুতপা এবার গাইল কুমার বিশ্বজিতের সুরে। কবির বকুলের লেখা ‘মুখোমুখি’ শিরোনামে এ গানের সঙ্গীত করেছেন কিশোর। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মগবাজারের একটি স্টুডিতে গানটি ধারণ করা হয়। সুতপার প্রথম মৌলিক গান এটি।

গানটির একটি ভিডিও ধারণও হয়। সুতপা বলে, ‘গানটি করার সুযোগ পাওয়ায় ভালো লাগছে। যখন গানটি করছিলাম, প্রথমে ভয় ভয় লাগছিল। তবে দুই বারেই গানটি করতে পেরেছি। কবির বকুল স্যার আমার বাবার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর কুমার বিশ্বজিৎ স্যার সুযোগ করে দিয়েছেন গান করার।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমি ফেসবুকে তার গান শুনেছি। লতাজির কঠিন গান কী সুন্দর করে গেয়েছে। তাকে নিয়ে গান করার কথা প্রথমে ভাবিনি। পরে অনেকেই আমাকে ফোনে বলেছেন তাকে নিয়ে কিছু করা যায় কি না। তাই করলাম।পূজায় গানছবি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানের ভিডিও

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *