মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ক্যান্সার রোগীদের নিজের চুল দিলেন নারী পুলিশ

আন্তর্জাতিক ডেস্কঃ কেরালার ৪৬ বছরের নারী পুলিশ অফিসার অপর্ণা লাভকুমারের ছিল কোমর অবধি চুল। তার লম্বা চুলে দেখতে খুব সুন্দর লাগত। কিন্তু শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়েই চিন্তিত নন তিনি। তার দেহের অংশ যদি অন্যের উপকারে লাগে তার জন্য নিজের সৌন্দর্য বিসর্জন দিতে পিছু পা হননি অপর্ণা।

সে জন্যই নিজের কোমর অবধি লম্বা চুল কেটে ন্যাড়া হয়েছেন তিনি। আর সেই চুল দান করেছেন ক্যান্সার আক্রান্তদের জন্য পরচুলা বানানোর জন্য।

একটি স্কুলে সচেতনতা প্রচারে গিয়েছিলেন অপর্ণা। সেখানে ক্যান্সারে আক্রান্ত পঞ্চম শ্রেণির এক বাচ্চাকে দেখেন যার চুল উঠে গিয়েছিল ক্যান্সারের চিকিৎসার জন্য। তাকে দেখার পরই নিজের চুল দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই সন্তানের মা অপর্ণা।

এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘কেমোথেরাপি করতে গিয়ে চুল হারানোর পর অনেকেই খুব ভেঙে পড়েন। আমি তাদের সাহস জোগাতে চাই। সেই সঙ্গে বিষয়টিকে সবার কাছে স্বাভাবিক করে তুলতেই এ পদক্ষেপ নিয়েছি।

এ কাজ করার জন্য প্রশংসার বন্যাতেও ভাসতে রাজি নন এ পুলিশ অফিসার। নাগরিক হিসেবে সচেতনতা প্রসারের জন্য এ কাজ করেছেন তিনি। আর নিজের চুল কাটা নিয়ে বলেছেন, ‘এক দু্ই বছরের মধ্যেই আমার চুল আবার বড় হয়ে যাবে। কিন্তু ক্যান্সার আক্রান্তদের জন্য এটা সত্যিই দরকার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *