মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

বিএনপির এমপি হারুনের ৫ বছরের কারাদণ্ড

শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে তা বিক্রি করে আত্মসাতের ঘটনায় করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বর্তমান বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

হারুন অর রশীদ চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নির্বাচিত বিএনপির এমপি এবং দলটির যুগ্ম মহাসচিব।রায়ে পলাতক আসামি চ্যানেল ৯-এর এমডি এনায়েতুর রহমান বাপ্পীকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া পলাতক আসামি ইশতিয়াক সাদেককে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *