মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

সন্তানদের প্রতি সঞ্জয় দত্তের আবেগঘন বার্তা

বিনোদন ডেস্কঃ সন্তানদের জন্মদিন উপলক্ষে তাদের উদ্দেশ করে একটি আবগঘন বার্তা দিয়েছেন ‘মুন্নাভাই’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। বার্তায় ক্যানসারে আক্রান্ত এ অভিনেতা তার সুস্থ হয়ে ওঠার কথা জানিয়েছেন।

গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সঞ্জয় স্টেজ ফোর ক্যানসারে আক্রান্তের খবর পাওয়া যায়। কাজ থেকে ছুটি নিয়ে তার চিকিৎসা চলছিল। গতকাল বুধবার যমজ সন্তান ইকরা ও শাহরানের জন্মদিন ছিল। তাদের শুভেচ্ছা জানিয়ে টুইটারে নিজের সুস্থ হয়ে ওঠার কথা জানান তিনি।

সঞ্জয় লেখেন- ‘শেষ কয়েকটা সপ্তাহ আমার ও গোটা পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। তবে কথায় বলে, আরও কঠিন সৈনিকে পরিণত করতেই সৃষ্টিকর্তা আমাদের যুদ্ধে নামান। আজ আমার সন্তানদের জন্মদিনে আমি খুব আনন্দিত যে এই যুদ্ধে আমি জয়লাভ করতে পেরেছি এবং ওদের সেরা উপহার দিতে পেরেছি যে আমি সুস্থ হওয়ার পথে।

আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি কোকিলাবেন হাসপাতালের চিকিৎসক সেওয়ান্তি এবং তার চিকিৎসক, সেবিকা ও গোটা মেডিকেল টিমকে। যারা কয়েক সপ্তাহ ধরে আমার দারুণভাবে খেয়াল রেখেছেন। সত্যি আমি কৃতজ্ঞ, আমি ধন্য।’

এর আগে হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা এক ভিডিওতে সঞ্জয় বলেছিলেন, ‘আমার বিশ্বাস, শিগগিরই ক্যানসার থেকে মুক্তি পাব। শুটিং করার জন্য মুখিয়ে আছি। কত দিন বাইরে বেরোই না! বাড়ির বাইরে বেরোতে পারাও যে একটা আশীর্বাদ, এটা আগে কখনো বুঝিনি।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *