মো: আরমান হোসেন টুটুল : জাপানে অনুষ্ঠিত হয়ে গেলো ৩২ তম টোকিও আন্তর্জাতিক ফিল্ম উৎসব। উক্ত উৎসবে বিশ্বের সকল দেশের নামকরা ফিল্ম একটর, ডিরেক্টর, প্রডিওসারসহ মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। উৎসবটি ঝাকজমকভাবে গত ২৮ অক্টোবর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর শেষ হয়।
অনুষ্ঠানের শেষের দিন অংশ নেয়া ফিল্মের পরিচালকদের পুরষ্কৃত করা হয়। এর মধ্যে দ্য গভর্নর অব টোকিও এ্যাওয়ার্ডে ভুষিত হয় ডেনমার্কের ছবি আংকেল। স্পেশাল জুরি সম্মাননা গ্রহণ করেন আটলান্টিস, বেস্ট ডিরেক্টর সাইয়িদ রওটাসি, বেস্ট একটর নাদিয়া তেরেসকিউইজ, নাভিদ মোহাম্মদ জাবেদ, এশিয়ান ফিউচার বেস্ট ফিল্ম এ্যাওয়ার্ড সামার নাইট, লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড তাতসুয়া নাকাদি, নোবুহিকো ওবায়েস। উল্লেখ্য, উক্ত উৎসব কাভার করেন বাংলাদেশ থেকে নাদিমস ফটোগ্রাফি প্রোডাকশন টিম।


