
নিজস্ব প্রতিবেদক
ভয়ংকর হয়ে ওঠা ডেঙ্গুতে ভুগে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজন প্রাণ হারিয়েছেন। মোট সংখ্যা ২০০ ছাড়িয়ে গেল। অর্থাৎ, চলতি বছরে রোগটি এখন পর্যন্ত প্রাণ কেড়েছে ২০২ জনের।
আরও পড়ুন: ভয়ানক রূপে ডেঙ্গু, বিপদ এড়াতে সতর্কতার তাগিদ
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯৬ জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮ হাজার ২২৮ জন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা, অন্যজন চট্টগ্রাম বিভাগের।
আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটিতে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৬ জন এবং রাজশাহী বিভাগে ১৫ জন রোগী রয়েছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৯ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ৬৪২ জন।



Leave a Reply