বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয় খুলেছে, ক্লাস শুরু বুধবার

ইসলামী বিশ্ববিদ্যালয় খুলেছে, ক্লাস শুরু বুধবারপবিত্র ঈদুল আজহার ১৩ দিনের ছুটি শেষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল শিক্ষার্থীদের উদ্দেশ্যে খুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১০টার দিকে হলগুলো খুলে দেয়া হয়। বুধবার থেকে সব বিভাগের নিয়মিত ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে সকল দাপ্তরিক কার্যক্রমও চালু হয়েছে। অফিসের ফাঁকে সর্বস্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরকে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। আবাসিক হলগুলোতেও অধিকাংশ শিক্ষার্থীরা ফিরে এসেছে। প্রাণহীন আবাসিক হলে শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবের আমেজ ফিরে এসেছে।

আরও পড়ুন