বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় প্রাইভেটকারে পেট্রোলবোমা, ৩জন আটক

ঢাকায় প্রাইভেটকারে পেট্রোলবোমা, ৩জন আটকপেট্রোলবোমাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদেরে আটক করা হয়।

এরা হলেন- আনিসুর রহমান (৪৫), জহির উদ্দিন (৪৮) ও আবদুল জলিল (৪০)।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান জানান, সেগুনবাগিচার বাগানবাড়িতে একটি প্রাইভেট কার দেখে সন্দেহ হলে তাকে থামতে বলা হয়। কিন্তু গাড়িটি না থেমে চলে যায়। পরে গাড়িটিকে ধাওয়া করলে ১২ তলার সামনে আসলে জনগণ গাড়িটি আটক করে ফেলে।

ওসি জানান, এ সময় জনগণ গাড়িতে থাকা চালকসহ তিনজনকে বের করে গণধোলাই দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি রয়েছে।

“গাড়িতে তল্লাশি চালিয়ে একটি বক্স থেকে ৬টি পেট্রোলবোমা পাওয়া যায়। পেট্রোলবোমা ও গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে”, জানান ওসি।

আরও পড়ুন