বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব‌্যর্থতা স্বীকার সড়কমন্ত্রীর

ব‌্যর্থতা স্বীকার সড়কমন্ত্রীরপ্রায় চার বছর আগে মন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশময় ছোটাছুটি করে আলোচিত হলেও সড়কে এখনও শৃঙ্খলা আনতে না পারার ব‌্যর্থতা স্বীকার করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ‌্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, “অবকাঠামোগত উন্নয়নে কিছুটা সফলতা দাবি করতে পারলেও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে সফলতা দাবি করতে পারি না।”

এবার ঈদের ছুটির সময় মহাসড়কে দুর্ঘটনায় অর্ধ শতাধিক মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে এই স্বীকারোক্তি সড়ক পরিবনমন্ত্রীর; তবে তার দাবি, সড়ক নয়, বেপরোয়া চালকরাই এসব দুর্ঘটনার মূল কারণ।

রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানেও বেপরোয়া গাড়ি চালনাকে দায়ী করে তিনি বলেন, “অদক্ষ চালকদের জন্যই ঈদের সময় দুর্ঘটনাগুলো ঘটছে, যা মৃত্যুর মিছিল বললে ভুল হবে না।

“রাস্তা ভালো করেও এখন বিপদ হচ্ছে। আগে ভাঙ্গা রাস্তায় ধীর গতিতে চলত।”

এ থেকে উত্তরণের পথ কী, তাও খুঁজছেন তিনি।

মহাসড়কে আলাদা লেইন করার পাশাপাশি অটোরিকশা ও রিকশার মতো যানের বিকল্প খুঁজে বের করার উপর জোর দেন মন্ত্রী।

সড়কে আই অমান‌্যের জন‌্য রাজনৈতিক প্রভাবশালীদের দায়ী করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য ওবায়দুল কাদের।

“সাধারণ জনগণ ট্রাফিক আইন মানলেও অসাধারণ লোকদের ট্রাফিক আইন মানানো কঠিন।”

অনুষ্ঠানে পদ্মা সেতু, কর্নফুলী টানেল, মেট্রোরেলসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন অগ্রগতি তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আরও পড়ুন