বুধবার ৪ নভেম্বর ২০২৬

রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল হলে কাজের কাজ কিছু হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল হলে কাজের কাজ কিছু হবে নাপ্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, বিরোধিতাকারীদের প্রচারের কারণে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিল হলে কাজের কাজ কিছুই হবে না। বরং খুলনা-যশোরের দরিদ্রতা কমানোর সুযোগ হাতছাড়া হবে।

আজ শনিবার ঢাকায় ডেইলি স্টার আয়োজিত বাংলাদেশ-ভারত সম্পর্ক শীর্ষক সেমিনার শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান।

ড. মসিউর রহমান আরো বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকারীদের উচিত বিচ্ছিন্নভাবে প্রচার না চালিয়ে তাদের বৈজ্ঞানিক যুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা, যা সরকার বিবেচনা করতে পারে—আদৌ এই প্রকল্প সুন্দরবনের ক্ষতি করবে কি না।

মসিউর রহমান বলেন, ‘উনাদের বৈজ্ঞানিক হিসাব যেটা সেটা উনারা প্রকাশ করুক, যাতে সবাই জানতে পারে যে আসলে জিনিসটা কী? এখন যেটা হয়েছে, একটা প্রচার হচ্ছে এবং প্রচারের ফলে যদি এটা বাধা পায় ওই এলাকায় যে দারিদ্র্য সে দারিদ্র্য দূর হবে না।’

আরও পড়ুন